সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৬ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

হাসিনার যেদিন ফাঁসি হবে, সেদিন কলিজা ঠান্ডা হবে : শহীদ সজলের মা

জুলাই শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম। ছবি : কালবেলা
জুলাই শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম। ছবি : কালবেলা

‘আমার জীবন্ত বুকের ধনকে যেভাবে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে হাসিনার মৃত্যু হলে সবচেয়ে বেশি শান্তি লাগত’ বলে জানিয়েছেন জুলাই শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম।

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা, মানবতাবিরোধী অপরাধের দায়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের খবর শোনার পর একথা বলেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহিনা বেগম বলেন, ‘শেখ হাসিনার ফাঁসি কার্যকর হওয়ার পর আমার কলিজা ঠান্ডা হবে। আমার জীবন্ত বুকের ধনকে যেভাবে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে হাসিনার মৃত্যু হলে সবচেয়ে বেশি শান্তি লাগত।’

তিনি বলেন, ‘এ রায় অবশ্যই কার্যকর করতে হবে। আমরা ন্যায় চেয়েছি। এই রায় যেন দ্রুত কার্যকর করে ন্যায়বিচার নিশ্চিত করা হয়।’

২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার সাভারের আশুলিয়ায় কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান সজল। মৃত্যুর পর তার মরদেহ আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।

ঘটনার দুদিন পর পোড়া দেহের পাশে পড়ে থাকা সিটি ইউনিভার্সিটির পরিচয়পত্র দেখে পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং ৭ আগস্ট শ্যামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X