ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

খালে ভাসছিল সবজি বিক্রেতার মরদেহ

ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়। ছবি : কালবেলা
ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়। ছবি : কালবেলা

ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকায় খাল থেকে দুলাল খান (৬০) নামে এক সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়রা খালে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত দুলাল খান সদর উপজেলার কালীআন্দার এলাকার মৃত কালু খানের ছেলে।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, দুলাল পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। প্রতিদিনের মতো তিনি নৌকাযোগে সবজি এনে ঝালকাঠি শহরে বিক্রি করতেন। গত ১৬ নভেম্বর শহরে সবজি বিক্রি শেষে নৌকাযোগে বাড়ি ফেরার পথে বাদামতলা খেয়াঘাট এলাকায় হঠাৎ নৌকা থেকে খালে পড়ে নিখোঁজ হন। দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

ঝালকাঠির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X