মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ফার্নিচার দোকানদার লক্ষণ সূত্রধর বলেন, রাতে আমরা শুয়ে ছিলাম। হঠাৎ পাহারাদার গ্রাম পুলিশ ‘আগুন আগুন’ বলে চিৎকার করতে থাকে। বাইরে এসে দেখি ব্যাংকের দেয়াল আর আমার দোকানের চালায় আগুন ধরে গেছে। পরে আমি ও আশপাশের লোকজন বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ধামরাই উপজেলায় গ্রামীণ ব্যাংকের ৬টি শাখা রয়েছে। এগুলো নিরাপত্তার জন্য চৌকিদার রাখা হয়েছে। ভোররাতে সুয়াপুর শাখায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। তবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনা হবে। পুলিশ হামলার কারণ অনুসন্ধানে কাজ করছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X