হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

হাত তুলে বিএনপির প্রার্থীকে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমকে হাত তুলে সমর্থন জানান সনাতন ধর্মাবলম্বীরা। ছবি : কালবেলা
নোয়াখালীর হাতিয়ায় বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমকে হাত তুলে সমর্থন জানান সনাতন ধর্মাবলম্বীরা। ছবি : কালবেলা

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমকে হাত তুলে সমর্থন জানালেন সনাতন ধর্মাবলম্বীরা।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শ্রীশ্রী গৌর নিতাই সেবাশ্রমে নবান্ন উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এ সমর্থন জানান।

অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি ধনেশ্বর চন্দ্র দাস বক্তব্যের শেষে উপস্থিত সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে হাত তুলে সমর্থন জানানোর অনুরোধ করেন। তার আহ্বানের সঙ্গে সঙ্গেই সবাই দুই হাত তুলে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের প্রতি সমর্থন জানান।

অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য সুনীল চন্দ্র দাস, মন্দিরের পুরোহিত বিন্দা সাধু, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি রিপন দন্দ্র দাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিল্লাতুর রহিম মিল্লাত, উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আইয়ুব চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বিএনপির মনোনয়ন পাওয়ার পর প্রতিদিনই হাতিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, সভা-সমাবেশসহ প্রচার চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে তিনি বুধবার সনাতন ধর্মাবলম্বীদের আমন্ত্রণে চরঈশ্বর ইউনিয়নের শ্রীশ্রী গৌর নিতাই সেবাশ্রমে নবান্ন উৎসবে যোগ দেন। সেখানে প্রায় সহস্রাধিক ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মাহবুবের রহমান শামীম বলেন, ৫ আগস্টের পর আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা ছিল আমাদের প্রধান দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করতে পেরেছি বলে মনে করি। সাম্প্রদায়িক সম্প্রীতিই আমাদের শক্তি। আগামী দিনেও হিন্দু-মুসলিম সবাই মিলে একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চাই। আপনারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X