চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘গুলি করতে হবে না, ইট দিয়ে বুকে মারলেই মরে যাবে’, অডিও ভাইরাল

বাঁ থেকে- একরাম হোসেন ও সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- একরাম হোসেন ও সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে সরোয়ার হোসেন বাবলার হত্যার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এসেছে নতুন হত্যাপরিকল্পনা ও অপরাধী সিন্ডিকেটের ভয়ংকর চিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিওতে পুলিশ সোর্স হিসেবে পরিচিত একরাম হোসেন প্রকাশ্যে নাছির উদ্দিন চৌধুরীকে হত্যার পরিকল্পনা করছেন বলে শোনা গেছে।

ফাঁস হওয়া অডিওটিতে একরাম ও চট্টগ্রামের সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের কথোপকথনে শোনা যায়, ‘নাছিরকে গুলি করতে হবে না, ইট দিয়ে বুকে আঘাত করলে মরে যাবে।’ ‘ওকে আমি ভিডিও করে মারব। তারপর চোয়াড় মেরে ভিডিও করব। সেটা আবার নিউজ করব। পুরো প্যাকেজ বানাব— মেরে মেরে।’

অডিওতে একরাম দাবি করেন, নাছির নিউমার্কেট এলাকায় বার ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ রাখেন এবং মালিকদের কাছ থেকে প্রতিবার থেকে ‘ড্রিঙ্ক’ বাবদ ২-৩ লাখ টাকা চাঁদা আদায় করেন। এ ছাড়া আওয়ামী লীগের কিছু নেতার ব্যবসা রক্ষায়ও নাছির সক্রিয় বলে অভিযোগ করেন তিনি।

হুমকির বিষয়ে জানতে নাছিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ হয়নি।

র‍্যাব-পুলিশের তালিকাভুক্ত নাছির উদ্দিন চৌধুরী ১৯৯৮ সালে গ্রেপ্তার হয়ে ২৬ বছর কারাভোগের পর ২০২৩ সালে মুক্তি পান। মুক্তির পর থেকেই তিনি চাঁদাবাজি, টেন্ডার দখল ও এলাকা নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, পুলিশ সোর্স হিসেবে একরাম দীর্ঘদিন এলাকায় ভয় ও আধিপত্য বজায় রেখেছেন। অডিও ফাঁসের পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। চাঁদাবাজি ও হত্যার পরিকল্পনাকে কেন্দ্র করে একটি বড় অপরাধচক্র সক্রিয় রয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর রাতে বায়েজিদ থানার চালিতাতলীর খন্দকার পাড়া এলাকায় নির্বাচনী প্রচারে ছিলেন বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ। সেখানে পাশে থাকা সরোয়ার হোসেন বাবলার ঘাড়ে পিস্তল ঠেকিয়ে ৬ রাউন্ড গুলি করা হয়। ঘটনাস্থলেই মারা যান বাবলা। বাবলা এক সময় সাজ্জাদের দলে ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X