কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সমন্বয়ে আধুনিকভাবে শিক্ষিত হতে হবে’

কক্সবাজারের এক মাদ্রাসার জলসায় প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন। ছবি : কালবেলা
কক্সবাজারের এক মাদ্রাসার জলসায় প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, আমরা এখন যুদ্ধক্ষেত্রে আছি। ডিজিটাল ফেতনার এই যুগে নানাভাবে সারা বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইসলাম প্রচারের সেরা মাধ্যম হতে পারে। এ জন্য মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সমন্বয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। পাশাপাশি অর্ধেক নারীর এই দেশে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নারী শিক্ষার্থীদের মাঝ থেকে বেশি সংখ্যক আলেমা ও হাফেজা তৈরি করতে হবে।

তিনি বলেন, উপমহাদেশ তথা বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে আলেম-ওলামাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোরআন-সুন্নাহর আলোকে ইসলামের সত্যিকার বাণী প্রচারে আলেম-ওলামাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজার জামিয়াতুল ইসলাম মুসলিম (রহ.) মাদ্রাসার ছাত্রদের সহীহ বুখারীর দরসে হাদিসের আজিমুশশান জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশ্ব বরেণ্য আলেম, পাকিস্তানের দ্বিনি প্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম করাচির মুহাদ্দিস ও উস্তাদুল হাদিস আল্লামা মুফতি আজিজুর রহমান (হাফি.) বলেন, বাংলাদেশ তথা কক্সবাজারবাসীর জন্য জামিয়াতুল ইসলাম মুসলিম (রহ.) মাদ্রাসা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সালাহুল ইসলামের সুযোগ্য পরিচালনায় অত্র জামেয়া ইসলামের খেদমতের অনন্য ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পরে তিনি হাদিসগ্রন্থ পবিত্র বুখারি শরীফ থেকে উপস্থিতির উদ্দেশে দারস পেশ করেন।

জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা সালাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হাদিসের জলসায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাকিস্তান থেকে আগত আল্লামা নুরুল বাশার হাফিজুল্লাহ, শায়খ মুফতি আদনান হাফিজুল্লাহ, শায়খুল হাদিস আল্লামা আবদুল গফুর নদভী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১০

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১১

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১২

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৩

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৪

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৫

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৬

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৭

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৮

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৯

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

২০
X