মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
‎পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‎ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ

চকরিয়া উপজেলার কাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন ‎বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : কালবেলা
চকরিয়া উপজেলার কাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন ‎বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : কালবেলা

‎বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‎ধর্ম যার যার নিরাপত্তা পাওয়া সবার অধিকার। এদেশে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে। ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে আমরা গ্যারান্টি দিচ্ছি, সনাতন ধর্মাবলম্বীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) চকরিয়া উপজেলার কাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, এ দেশের ভাগ্য পরিবর্তনের জন্য গণতন্ত্রকে শক্তিশালী করতে ২৪-এর ছাত্র গণঅভ্যুত্থানের শহীদের রক্তের অঙ্গীকার ও শহীদের প্রত্যাশা পূরণ, গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপি যে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে, তা বাস্তবায়ন করতে ধানের শীষে শত ভাগ ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। শক্তিশালী গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

‎তিনি আরও বলেন, চকরিয়ায় বৃহত্তর অংশে চাষাবাদ নিশ্চিতে খাল খনন ও উন্নয়ন করতে গিয়ে আমাকে জেলে যেতে হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল আমাকে জেলে রাখা, তাদের উদ্দেশ্য পূরণ হলেও দেশের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে।

‎বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দেশে অনেক দল থাকবে, নির্বাচনে অংশ নেবে এটাই গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্র ও স্বাধীনতার সুরক্ষা একমাত্র বিএনপিই রাখতে পারে। কারণ বিএনপি এ দেশের সার্বভৌমত্ব রক্ষার দল। বিএনপির অপর নাম গণতন্ত্র। বিএনপি মানে উন্নয়ন।

‎নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে সালাহউদ্দিন আহমদের নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের জলদাস পাড়া, খোজাখালী খীলছাদকে গণসংযোগ করেন। এ সময় তিনি একাধিক পথসভায় বক্তব্য দেন। গণসংযোগে হাজারো নারী পুরুষ তাকে ফুল ছিটিয়ে অভিবাদন জানান।

‎এ সময় কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি এম মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা ওলামা দলের সভাপতি আলী হাছান চৌধুরী, জমিয়াতে উলামায়ে ইসলামের জেলা আহ্বায়ক মাওলানা মুফতি শামসুদ্দিন আলতাফ, সদস্য সচিব মৌলানা মুফতি আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক ছাইফুল ইসলাম ছাবুসহ আরও অনেকে বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X