কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বলের সঙ্গে ছেলে ওমর। ছবি : সংগৃহীত
বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বলের সঙ্গে ছেলে ওমর। ছবি : সংগৃহীত

নরসিংদীতে ভূমিকম্পের পর দেয়াল ধসে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তার ৯ বছরের ছেলে ওমর মারা গেছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১১টায় তারা আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।

নিহতরা পাকুন্দিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। একই ঘটনায় দেলোয়ারের দুই কন্যা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন নরসিংদীর এনডিসির (নেজারত ডেপুটি কালেক্টর) তথ্য উদ্ধৃত করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পরিবারের সঙ্গে চাকরিজনিত কারণে দেলোয়ার নরসিংদী শহরের গাবলতি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ভূমিকম্পের সময় পাশের বাসার একটি দেয়াল ধসে তাদের ওপর পড়ে। স্থানীয় লোকজন উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা-ছেলের মৃত্যু হয়।

ঢামেকে উপস্থিত ওমরের চাচা জাকির হোসেন জানান, ভূমিকম্পের সময় দেলোয়ার তিন সন্তানকে নিয়ে বাসা থেকে নামার চেষ্টা করছিলেন। এ সময় ভবনের সানসেট ভেঙে তাদের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেন। সেখান থেকে বাবা-ছেলেকে ঢামেকে আনা হয়। এ ঘটনার পর দেলোয়ারের দুই মেয়ে এখনো নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে তাদের মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে। আগামীকাল শনিবার (২২ নভেম্বর) সকালে তাদের গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফনের কথা রয়েছে।

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ভূমিকম্পে আহত হয়ে নরসিংদী থেকে বাবা-ছেলেকে ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে পৌঁছানোর পর ওমরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে আইসিইউতে বাবাও মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X