ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ১৩ জেলে নিখোঁজ

গত ১২ দিন ধরে ট্রলারসহ ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন। পুরোনো ছবি
গত ১২ দিন ধরে ট্রলারসহ ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন। পুরোনো ছবি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গত ১২ দিন ধরে ট্রলারসহ ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় ধরে জেলেদের কোনো খোঁজ না মেলায় তাদের পরিবারে দেখা দিয়েছে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা।

নিখোঁজ জেলেরা হলেন- আছমত মাঝির ছেলে ট্রলার মালিক ফারুক (৫৩), আছমত আলীর আলম (৪৬), আবুল কাশেমের ছেলে মাকসুদুর রহমান (৪২), আব্দুল মালেকের ছেলে জাহাঙ্গীর (৩৮), নুরুল ইসলামের ছেলে শামিম (২৩), হানিফের ছেলে খোকন (৩৫), সবুজের ছেলে সজিব (২২), মফিজুল হকের ছেলে হেলাল উদ্দিন (৪০), জয়নাল আবেদীন মোল্লার ছেলে ফারুক (৪২), ভুট্টুর ছেলে ছাব্বির (২৫) ও নাছির, আব্দুল মালেক, মাকসুদ। তারা সবাই লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্যায়ারী মোহন এবং কুলছড়া গ্রামের বাসিন্দা।

নিখোঁজ জেলেদের মধ্যে কয়েকজনের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ নভেম্বর দুপুরে ট্রলার মালিক মো. ফারুক মাঝির নেতৃত্বে ১৩ জন জেলেসহ মা-বাবার দোয়া নামের একটি ফিশিং বোট বঙ্গোপসাগরের উদ্দেশ্যে চরফ্যাশনের সামরাজ ঘাট থেকে ট্রলারে বরফ নিয়ে সাগরের উদ্দেশ্যে রওনা হন। পরের দিন থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ট্রলারটি।

ট্রলার মালিক ফারুকের ছেলে মো. শাহীন বলেন, আমাদের ফিশিং বোটে জিপিএস ছিল না। পাঁচ দিনের বাজার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ১৩ জন জেলেসহ ১০ নভেম্বর আমাদের বোটটি সাগরে গিয়েছিল। ৫/৬ দিনের মাথায় সাধারণত তারা তীরে ফিরে আসার কথা। কিন্তু ১০ নভেম্বর তারা সাগরের উদ্দেশ্যে যাত্রার পর ১১ নভেম্বর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও বলেন, আজ ১৩ দিন হয়ে গেলেও তাদের কোনো খোঁজ পাচ্ছি না। তাদের সঙ্গে থাকা মোবাইলও বন্ধ। আমরা সবাই চিন্তায় আছি, জানি না তাদের ভাগ্যে কী ঘটেছে। এ সময় ট্রলারের সব জেলের সন্ধানে প্রশাসনের কাছে দাবি জানাই।

জেলে নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ভোলা জেলার সাধারণ সম্পাদক মো. এরশাদ বলেন, আমাদের ১৩ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে। তারা ডুবে মারা গেল কিনা তারও খোঁজ পাচ্ছি না। তাদের খোঁজে উদ্ধার অভিযান চালানোর জন্য কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোরালো দাবি জানাই।

নিখোঁজ জেলদের খোঁজ এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এসব আমাদের কাজ না। এটি আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কাজ।

নিখোঁজের বিষয়ে লালমোহন থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, নিখোঁজ জেলেদের খোঁজে গতকাল একটি বোট সাগরে গিয়েছে, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, সে বোটটিও ফেরেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X