সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

পায়ে শিকল বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ময়মনসিংহের নান্দাইলে পায়ে শিকল বাঁধা অবস্থায় আব্দুল মজিদ নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আব্দুল মজিদ (৫৯) ত্রিশাল থানার রামপুর ইউনিয়নের বীর রামপুর উজানপাড়া গ্রামের আলতাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের রসুলপুর জামে মসজিদের পাশে এক দোকানের সামনে খড়ের ওপর বিছানো ছেঁড়া কাঁথায় ওই বৃদ্ধের মরদেহ পড়ে ছিল। তার পরনে ছিল লুঙ্গি ও সোয়েটার, পাশে পড়ে ছিল একটি কম্বল। এ সময় তার বাম পায়ে একটি লম্বা লোহার শিকল তালাবদ্ধ অবস্থায় ছিল।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। শনিবার বিকেলেও রসুলপুর গ্রামে তাকে অবস্থান করতে দেখা গেছে। রোববার ভোরে স্থানীয়রা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখেন তিনি মৃত। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তীব্র শীত বা অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ বলেন, গ্রাম পুলিশ মাজাহারুল ইসলামের মাধ্যমে খবর পেয়ে আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করি। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নান্দাইল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X