মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতার উদ্যোগে বেহাল সেতু মেরামত

যুবদল নেতার উদ্যোগে সেতু মেরামত। ছবি : কালবেলা
যুবদল নেতার উদ্যোগে সেতু মেরামত। ছবি : কালবেলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে ১১৪ ফুট দীর্ঘ একটি বেহাল সেতু মেরামত করে চলাচলের উপযোগী করা হয়েছে। উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া ও বেতমোর রাজপাড়া ইউনিয়নের জানখালী গ্রামের সীমান্তবর্তী সাংরাইল খালের ওপর জরাজীর্ণ সেতুটি নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে সংস্কার করেন যুবদল নেতা এ আর মামুন খান।

মামুন খান কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক। রোববার (২৩ নভেম্বর) সেতুটি মেরামত শেষে উদ্বোধন করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব তাহসিন জামান রুমেল, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হানিফ হাওলাদার প্রমুখ।

স্থানীয় সূত্র জানায়, ২০০৭ সালের ১৫ নভেম্বরে ঘূর্ণিঝড় সিডরে গাছ পড়ে লোহার স্লিপারে করা সেতুটির পাটাতন ক্ষতিগ্রস্ত হয়। এরপর ১৮ বছর পার হলেও কোনো জনপ্রতিনিধি জনগুরুত্বপূর্ণ এ সেতুটি সংস্কারে এগিয়ে আসেনি। সিডরের পর থেকে বিভিন্ন সময়ে পাটাতনের রড ও সিমেন্টে তৈরি স্লাবগুলো ভেঙে যেতে থাকে।

১৪ বছর আগে সেতুটির সব স্লাব ভেঙে যাওয়ায় সুপারিগাছ বিমের ওপর ফেলে স্থানীয় গ্রামবাসী চরম ঝুঁকি নিয়ে পারাপার হতে থাকে। বিষয়টি নজরে আসার পর আমড়াগাছিয়া ইউনিয়নের যুবদলকর্মীরা মিলে স্বেচ্ছাশ্রমে সেতুটি মেরামত করেন।

স্থানীয় কৃষক মো. আলমগীর হোসেন বলেন, সেতু না থাকায় আমাদের চরম কষ্ট পোহাতে হতো। আগে গ্রামের মানুষ নিজেরা চাঁদা তুলে অস্থায়ী বাঁশের সাঁকো বানাত। এবার যুবদলের নেতারা নিজেদের টাকায় মজবুত করে চলাচলের জন্য তৈরি করে দিয়েছেন। এতে গ্রামবাসীর অনেক সুবিধা হয়েছে। এখন রিকশা-সাইকেলও চলাচল করতে পারবে। যুবদল নেতাকর্মীরা নিজেরাই এ কাজটা করেছেন। রাজনৈতিক নেতাকর্মী হিসেবে এমন কল্যাণমূলক কাজ সত্যিই প্রশংসনীয়।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, অবহেলিত এলাকায় সেতুটি সংস্কার হওয়ায় কয়েক হাজার মানুষের উপকার হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব তাহসিন জামান রোমেল বলেন, আমার নিজ এলাকার মানুষের কষ্টের কথা জেনে যুবদল নেতা মামুন খানের সহযোগিতায় সংগঠনের নেতাকর্মীরা কাঠের তক্তা দিয়ে সেতুটি মেরামত করেছি। এক সপ্তাহ ধরে মিস্ত্রির সঙ্গে নেতাকর্মীরা স্বেচ্ছায় শ্রম দিয়ে কাজ করেছেন।

মামুন খান বলেন, যুবদল সবসময় জনগণের পাশে থাকে, থাকবে। উন্নয়ন মানে শুধু সরকারের কাজ নয়, মানুষের সেবায় স্বেচ্ছাশ্রমে এগিয়ে আসাও দেশপ্রেমের অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X