গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

৩৯ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

জব্দকৃত অবৈধ জাল। ছবি : কালবেলা
জব্দকৃত অবৈধ জাল। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জে বিশেষ অভিযানে বিপুল নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৩৯ কোটি ১৫ লাখ টাকা।

সোমবার (২৪ নভেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সূত্রে তথ্য পাওয়ার পর রোববার বিকেলে কোস্টগার্ড স্টেশন পাগলার একটি টিম মুন্সীগঞ্জের পঞ্চসারের বিনোদপুর এলাকার ডিংগাভাঙ্গা সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেখানে অবস্থিত ৬টি জাল তৈরির কারখানা এবং ২টি গোডাউনে তল্লাশি চালিয়ে ১ কোটি ১১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত ৬০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। এসব জাল নদী ও সাগরে ব্যবহার করলে মাছের পোনা এবং ছোট মাছ নিধন হয়ে মৎস্যসম্পদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

পরবর্তীতে, জব্দ করা এসব অবৈধ জাল ও সুতার রিল সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং অবৈধ মাছ ধরার সরঞ্জাম যারা উৎপাদন বা সরবরাহ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মৎস্যশিল্প ও জলজ সম্পদের সুরক্ষায় কোস্ট গার্ডের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X