চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কম্বল গোডাউনের আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি : কালবেলা
আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি : কালবেলা

চট্টগ্রামে কম্বলের গোডাউনে লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানান, দুপুর ১টার দিকে চারতলা ভবনটির ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বল, সোয়েটার, ফুটবল ও কেমিক্যালের গোডাউন রয়েছে। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, গুদামে কম্বল ছিল। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. জসিমউদ্দিন বলেন, আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর সেটা নিরূপণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১০

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১১

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১২

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৩

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৬

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৭

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৮

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৯

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

২০
X