কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কবর থেকে মায়ের মরদেহ তুলে ঘরে রাখলেন ছেলে

কবর থেকে মায়ের মরদেহ তুলে নিয়েছে ছেলে। ছবি : সংগৃহীত
কবর থেকে মায়ের মরদেহ তুলে নিয়েছে ছেলে। ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরের মোথাজুরী এলাকায় কবর থেকে মায়ের মরদেহ তুলে ঘরে নিয়ে মশারি টানিয়ে লেপ-কাঁথা দিয়ে ঢেকে রেখেছে তার ছেলে সজিব। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে আতঙ্ক ও ক্ষোভ।

খোদেজা বেগম উপজেলার মোথাজুরী এলাকার মৃত আনতাজ আলী খানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোথাজুরী এলাকার খোদেজা বেগম (৫০) স্বামী আনতাজ আলীর মৃত্যুর পর একমাত্র ছেলে সজিবকে নিয়ে বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরেই সজিব মাদকাসক্ত হয়ে মায়ের সঙ্গে নিয়মিত ঝগড়া ও নির্যাতন চালাতেন।

গত শনিবার (২২ নভেম্বর) দুপুরে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে খোদেজা বেগম মানসিক চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কিন্তু সেই রাতেই সজিব গোপনে কবর খুঁড়ে মায়ের মরদেহ তুলে নিজ ঘরে এনে মশারি টানিয়ে লেপ-কাঁথা দিয়ে ঢেকে রাখে। সোমবার (২৪ নভেম্বর) সকালে স্থানীয়রা কবর খোলা দেখে সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় সজিবের ঘরের তালা ভাঙে। এ সময় ঘরের ভেতর মশারির নিচে লেপে মোড়ানো অবস্থায় খোদেজা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

খোদেজার বড় ভাই আব্দুল মান্নান মিয়া বলেন, সজিব আমাকে ফোন দিয়ে বলেছে— তার মাকে কেন মাটিতে দিয়েছি। সে আমাকে খুন করার হুমকিও দিয়েছে। আমরা সবাই ভয়ে আতঙ্কে আছি।

ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সুরুজ জামান বলেন, ঘটনাটি অত্যন্ত অস্বাভাবিক ও হৃদয়বিদারক। স্থানীয়দের সহায়তায় মরদেহ পুনরায় দাফন করা হয়েছে। বিষয়টি আইনিভাবে খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১১

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৪

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৫

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৭

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৮

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৯

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

২০
X