সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাতে বাড়ি থেকে বের হন জাকির, সকালে মিলল মরদেহ

নিহতের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
নিহতের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

মানিকগঞ্জের সিংগাইরে জাকির হোসেন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলার চান্দহর ইউনিয়নের বকচর-আনন্দবাজার সড়কের নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত জাকির হোসেন চর চামটা গ্রামের মৃত বদু মিয়ার ছেলে এবং দুই সন্তানের বাবা।

নিহতের স্ত্রী সানোয়ারা বেগম বলেন, সোমবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে আনন্দবাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর ফেরেননি। ভোরে স্থানীয় কামাল হোসেনের মাধ্যমে খবর পাই, সড়কের পাশে একটি মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে স্বামীর মরদেহ শনাক্ত করি। মরদেহের পাশেই পড়ে ছিল মোবাইল ফোন। নৃশংসভাবে মারধরের ফলে আমার স্বামীর মুখমণ্ডল থেঁতলে গেছে।

চান্দহর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য বিল্লাল হোসেন বলেন, মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এটিকে পরিকল্পিত হত্যা। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাই।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, নিহত জাকিরের বিরুদ্ধে থানায় ৪টি মাদকের মামলা রয়েছে। কিছুদিন আগে মাদক ব্যবসা নিয়ে জানু নামে এক ব্যক্তির সঙ্গে তার বিরোধের ঘটনাও ঘটে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে এবং দ্রুতই জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১১

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১২

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৩

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৪

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৫

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৬

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৭

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৮

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৯

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

২০
X