কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১০:৪১ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে বাসে আগুন

লক্ষ্মীপুরের কমলনগরে যমুনা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগরে যমুনা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে যমুনা পরিবহন নামে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের করইতোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে বাসে থাকা যাত্রীদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাসটি ডিজেলচালিত হওয়ায়, যান্ত্রিত ত্রুটির কারণে আগুন লেগেছে।

স্থানীয়রা জানায়, ফেনী থেকে ছেড়ে আসা যমুনা পরিবহনের একটি লোকাল বাস যাত্রী নিয়ে রামগতির উদ্দেশে যাচ্ছিল। পথে কমলনগরের করইতোলা বাজার সংলগ্ন গুদাম সড়ক এলাকায় পৌঁছালে সেটিতে আগুন ধরে যায়। এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভাতে সক্ষম হয়।

ওই গাড়িতে থাকা একজন যাত্রী জানান, গাড়িতে হঠাৎ একটি শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। তখন দ্রুত আমরা সবাই গাড়ি থেকে নামতে পারলেও অনেকের মালপত্র পুড়ে যায়।

কমলনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান বলেন, বাসের ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে ইঞ্জিন থেকে আগুন ধরে যায়। বাসের কোনো যাত্রী আহত হয়নি। বাসটির ৮০ শতাংশ পুড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X