ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা

ফেনীর সোনাগাজীতে রাস্তা নির্মাণের দাবি। ছবি : কালবেলা
ফেনীর সোনাগাজীতে রাস্তা নির্মাণের দাবি। ছবি : কালবেলা

ফেনীর সোনাগাজীতে চলাচলের রাস্তা নির্মাণ না হলে আগামী নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছে জেলে সম্প্রদায়ের পরিবারগুলো। বুধবার (২৬ নভেম্বর) সকালে চরমজলিশপুর ঈদগাঁ সংলগ্ন এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেন তারা।

মানববন্ধনে তারা জানায়, ভোটের আগে সব দল এসে ভোটের জন্য বাড়ির রাস্তা নির্মাণের আশ্বাস দিয়ে যায়, ভোট শেষে কেউ খবর নেয় না। বিগত ৫০ বছর ধরে বিভিন্ন নির্বাচনের আগে প্রার্থীরা আমাদের আশ্বাস দিয়ে বোকা বানিয়েছে, এবার আর আমরা কারও আশ্বাসে ভোটকেন্দ্রে যাব না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই চরমজলিশপুর ইউনিয়নের দাশপাড়া জেলেবাড়ির চলাচলের রাস্তা নির্মাণ করে দিতে হবে।

তারা আরও জানায়, দীর্ঘ ৫০ বছর ধরে আমরা চলাচলের রাস্তার অভাবে অনেক কষ্টে বসবাস করে আসছি, আমাদের স্কুল পড়ুয়া ছেলেমেয়েগুলো পানির উপরে বাঁশের সাঁকো দিয়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হয়। পানিতে পড়ে বই-পুস্তক ভিজে যায়। শারীরিকভাবেও অনেকে আহত হয়েছেন। এ ছাড়া কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। এ সময় প্রায় ৫ শতাধিক পরিবারের চলাচলের রাস্তাটি নির্মাণ করে তাদের কষ্ট লাগব করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণ করে চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবুল বশর বলেন, বিগত ১৭ বছর যারা ক্ষমতায় ছিল,তারা বারবার আশ্বাস দিয়েও জেলে সম্প্রদায়ের বাড়ির চলাচলের রাস্তাটি করেনি। ইতোমধ্যে আমরা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি, আশা করি অল্প সময়ের মধ্যে রাস্তাটির সমস্যা সমাধান হবে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ ফেনী যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার মান্নান, যুবদল নেতা মো. সেলিম ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১০

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১১

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১২

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৩

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৪

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৫

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৬

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৭

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৯

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

২০
X