ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ধানক্ষেতে মিলল গলাকাটা বিবস্ত্র মরদেহ, পুড়িয়ে দেওয়া হয়েছে মুখ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে কৃষকরা ধান কাটতে গিয়ে ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলের মাঠের ধানক্ষেতে মুখ পোড়ানো, গলাকাটা ও বিবস্ত্র অবস্থায় বীভৎস মরদেহটি দেখতে পায়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল রব তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও কৃষকরা জানান, বুধবার সকালে প্রতিদিনের মতো তারা মাঠে ধান কাটতে যান। এ সময় রামচন্দ্রপুর বিলের মাঠে কৃষক মনির জমিতে তারা একটি মুখ পোড়ানো, গলাকাটা ও বিবস্ত্র মধ্যবয়সী পুরুষ মানুষের মরদেহ দেখতে পায়।

তারা জানায়, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিটিকে পাশের রাস্তায় মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতেই হয়তো গলা কেটে হত্যা করা হয়েছে। পরে লাশটিকে পার্শ্ববর্তী ধানক্ষেতে দুর্বৃত্তরা ফেলে রেখে যায়।

তাদের ধারণা, এ সময় তাকে বিবস্ত্র করে ওই পোশাক দিয়েই তার মুখ পুড়িয়ে দিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে আতঙ্কিত কৃষকরা পুলিশে খবর দেন।

স্থানীয় কৃষক রাজা আলী জানান, বুধবার সকালে আমি আমার জমিতে সার ও বীজ দিতে এসেছিলাম। আমার ঠিক পাশের জমিতেই তাকিয়ে দেখি পুতুলের মতো কী যেন পড়ে আছে। কাছে দিয়ে দেখি মধ্যবয়সী একজনের মরদেহ। পরে কৃষক রুহুল শেখের মোবাইল থেকে পুলিশকে বিষয়টি জানাই।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রব তালুকদার বলেন, বুধবার সকালে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মাঠে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম অপরাধী শনাক্তের কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X