রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশের নারী সমাজ বিএনপির প্রতি আস্থাশীল : সেলিমা রহমান

বগুড়ার গাবতলীতে নারী সমাবেশে বক্তব্য দেন সেলিমা রহমান। ছবি : কালবেলা
বগুড়ার গাবতলীতে নারী সমাবেশে বক্তব্য দেন সেলিমা রহমান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান বলেছেন, বিএনপি নারীবান্ধব রাজনৈতিক দল। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের নারী সমাজের অধিকারের জন্য কাজ করে আসছে। যে কারণে দেশের নারী সমাজ বিএনপির প্রতি আস্থাশীল। বিগত সময়ে যখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, নারী সমাজ তার প্রতিদান দিয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বগুড়ার গাবতলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘সমাজে নারী ও শিশুদের অগ্রাধিকার’ শীর্ষক নারী সমাবেশে সভাপতির বক্তব্যে সেলিমা রহমান এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের নারী সমাজের জন্য কী করেছেন, তা সবার জানা আছে। তারেক রহমানও দেশের নারী সমাজের উন্নয়ন ও অগ্রযাত্রায় কাজ করতে চান। যেটি তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখায় তুলে ধরেছেন। সেটি প্রান্তিক পর্যায়ে নারী সমাজের কাছে তুলে ধরতে হবে।

সেলিমা রহমান বলেন, একটি স্বৈরাচার সরকার আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আপনারা ভোট দিয়ে দেশকে বাঁচাবেন, জনগণকে বাঁচাবেন। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে।

সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে নারী ও পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, থাকবে না সংখ্যালঘু নামের তকমা।

সমাবেশে আরও বক্তব্য দেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১০

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১১

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৩

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৪

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৫

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৬

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৭

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৮

ব্রাজিলের সামনে এবার মিসর

১৯

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২০
X