রৌমারী-চররাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : ডিসি অন্নপূর্ণা

রৌমারী উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। ছবি : কালবেলা
রৌমারী উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। ছবি : কালবেলা

কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। স্বচ্ছতা ও জবাবদিহি ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব নয়। নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে রৌমারী উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

অন্নপূর্ণা দেবনাথ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে। পাশাপাশি গণভোটের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য গণমাধ্যম এবং সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা চাই, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে।

এর আগে চররাজিবপুর উপজেলার একটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সদ্য নির্মিত রৌমারী উপজেলা পরিষদ প্রাচীর মূল ফটক, পাবলিক লাইব্রেরি ও শিশুপার্ক উদ্বোধন করেন ডিসি অন্নপূর্ণা দেবনাথ।

এ সময় আরও উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার, চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, কুড়িগ্রাম-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাফিজুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১০

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১১

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১২

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৩

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৫

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৬

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৭

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৮

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৯

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

২০
X