কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ হিন্দু সম্প্রদায়ের আবেগ নিয়ে রাজনীতি করেছে : আমান

কেরানীগঞ্জে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভবন নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা
কেরানীগঞ্জে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভবন নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের আবেগ নিয়ে রাজনীতি করেছে। বিএনপির শাসনামলে হিন্দু ভাই-বোনেরা ভালো ছিলেন এবং আগামী দিনেও ভালো থাকবেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের মালঞ্চ এলাকায় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আমান উল্লাহ আমান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও জমিজমা দখল হয়েছে এবং তারা নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী শক্তিগুলো ভোটের বিনিময়ে জান্নাত বিক্রির মতো ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সুবিধার জন্য গ্যাস সরবরাহসহ মৌলিক সেবা কার্যক্রম পূর্ণোদ্যমে চালু করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, আওয়ামী লীগ মানুষকে বিনা বিচারে হত্যা করেছে আর বিএনপি জনগণের সেবক হিসেবে কাজ করতে চায়। বিএনপি ক্ষমতায় গেলে কেরানীগঞ্জ হবে আধুনিক শহর।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা ও হিন্দু সম্প্রদায়ের বিপুল লোক উপস্থিত ছিলেন। শ্রী দুলাল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং দিলিপ কুমার সরকারের সঞ্চালনায় উপস্থিতি ছিলেন নিপেন বর্মন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি শামীম হাসানসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X