বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশকে কামড়ে পালানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

বহিষ্কৃত ছাত্রদল নেতা মাসুম হাওলাদার। ছবি : সংগৃহীত
বহিষ্কৃত ছাত্রদল নেতা মাসুম হাওলাদার। ছবি : সংগৃহীত

গ্রেপ্তার এড়াতে পুলিশ সদস্যকে কামড় দিয়ে পালিয়ে যাওয়া বরিশালের সেই বিতর্কিত ছাত্রদল নেতা মাসুম হাওলাদারকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের পক্ষে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরিশাল মহানগর ছাত্রদলের ১০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদারকে ছাত্রদলের সব পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে চলতি বছরের গত ১৫ নভেম্বর রাত আড়াইটার দিকে নগরীর ভাটারখাল স্পিডবোট ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালি মডেল থানার অধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি টিম। এ সময় মাসুমের পরিবার ও আশপাশের লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা লাঠি ও ইট ছুড়লে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক গোলাম মোহাম্মদ নাসিমসহ তিন পুলিশ সদস্য আহত হন।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে মাসুম পুলিশের একজন এটিএসআইর হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রী রিমি বেগম, ভাই সোহেল হাওলাদার, বোন শিল্পী আক্তার ও বন্ধু রিফাতকে আটক করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলাও করে। তা ছাড়া পালিয়ে যাওয়ার তিন দিন পর আবার অভিযান চালিয়ে মাসুমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত বছরের ৫ আগস্টের পর থেকে মাসুম ছাত্রদলের নাম ব্যবহার করে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এলাকায় সন্ত্রাসী তৎপরতা, মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান কালবেলাকে বলেন, মাসুম বর্তমানে মাদকসহ তিনটি মামলায় কারাগারে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X