গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপির এক কার্যালয়ে আগুন

গৌরনদীতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুনে পুড়ে যাওয়া আসবাবপত্র। ছবি : কালবেলা
গৌরনদীতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুনে পুড়ে যাওয়া আসবাবপত্র। ছবি : কালবেলা

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের রাজাপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বিএনপি কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভস্মীভূত হয়।

শনিবার (২৯ নভেম্বর) সকালে স্থানীয় বিএনপির নেতারা এ অভিযোগ করেন।

এর আগে গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক একটার দিকে দুর্বৃত্তরা এ অগ্নিসংযোগের ঘটায়।

৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এছাহাক অভিযোগ করে জানান, এটি সম্পূর্ণ পরিকল্পিত নাশকতা। ওয়ার্ড বিএনপিকে দুর্বল করতে প্রতিপক্ষের ইন্ধনে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটানো হয়েছে। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম কালবেলাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১০

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১১

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১২

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৩

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৪

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৫

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৭

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

২০
X