তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

১৩ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা

ভোরে হালকা কুয়াশা থাকলেও ঘন কুয়াশার দেখা মেলেনি। ছবি : কালবেলা
ভোরে হালকা কুয়াশা থাকলেও ঘন কুয়াশার দেখা মেলেনি। ছবি : কালবেলা

হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিম বাতাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। কয়েক দিন ধরে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামার করছে তাপমাত্রা। ভোরে হালকা কুয়াশা থাকলেও ঘন কুয়াশার দেখা মেলেনি। এরপর সকাল গড়াতেই আকাশে ঝলমলে রোদ দেখা যায়, তবে শীতের দাপট তাতে কমেনি।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ শতাংশে।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। দিনে রোদ থাকলেও রাত নামলেই শীত অনুভব হচ্ছে। বিশেষ করে মধ্যরাতের পর শীতের তীব্রতা বাড়ছে।

স্থানীয়রা জানান, এ অঞ্চলে এখন সন্ধ্যা ও রাতেই বেশি ঠান্ডা লাগছে। ভোরে সূর্য উঠে যাওয়ায় রোদে কমতে থাকে শীতের মাত্রা। সকালের মিষ্টি রোদে আগের যে কনকনে শীতের অনুভূতিটা ছিল তা কমেছে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকছে। এরপরে হিমেল হাওয়া বইতে শুরু করে। সে হিমেল হাওয়ায় সন্ধ্যা থেকে ঠান্ডা লাগে।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৮৪ শতাংশ ছিল, যা গতকাল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। এখন হালকা কুয়াশা পড়ছে, সামনে কুয়াশা ও শীত আরও বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১০

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১১

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১২

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৩

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৪

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৫

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৬

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৭

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৮

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

২০
X