কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রাত ১টার মধ্যে মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের ১৯ জেলায় বৃহস্পতিবার (১১ জুন) রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আগামী ২-৩ দিনের মধ্যে বাংলাদেশের বাকি অংশে বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে। এ অবস্থায় শুক্রবার (১২ জুন) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূবালী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া ফের আটক

‘ফ্যামিলি কার্ড’ পাবেন ৪১ লাখ নারী, বরাদ্দ কত?

প্রবাসী কল্যাণে বাজেট কমছে ৫০ কোটি টাকা, উন্নয়নের চেয়ে পরিচালনে বরাদ্দ বেশি

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

পাঁচ জেলা পেল নতুন এসপি

কনটেন্ট ক্রিয়েটর-ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব

আজ রাতেই ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে : ট্রাম্প 

গত অর্থবছরের চেয়ে এবার ইসির বরাদ্দ বেশি

বয়স্কভাতা অব্যাহত / সিনিয়র সিটিজেনদের ট্রেনে বিনামূল্যে ভ্রমণের প্রস্তাব

১০

কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

১১

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেটে যুবদলের মিছিল

১২

মোবাইলের সিম কার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার

১৩

আলোচনা-সমালোচনার মধ্যেই শাকিবের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আর্জেন্টিনাতে মেতেছে দুই বোন

১৫

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বিএনপির বিবৃতি

১৬

প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ল ১৫৯৩ কোটি টাকা

১৭

‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ছাড়া বাজেটের লক্ষ্য অর্জন অসম্ভব’

১৮

ভারতে প্রেমের সম্পর্কের জেরে মা-ভাইয়ের হাতে প্রাণ গেল তরুণীর 

১৯

মাদ্রাসাছাত্রকে আত্মহত্যা প্ররোচনায় গ্রেপ্তার সেই শিহাবের দোষ স্বীকার 

২০
X