পাবনা প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে দালাল চক্রের ৯ সদস্য আটক, অতঃপর...

সাজাপ্রাপ্ত দালাল চক্রের ৯ সদস্যের সঙ্গে প্রশাসনের ব্যক্তিরা। ছবি : কালবেলা
সাজাপ্রাপ্ত দালাল চক্রের ৯ সদস্যের সঙ্গে প্রশাসনের ব্যক্তিরা। ছবি : কালবেলা

গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও এনএসআইর যৌথ অভিযানে পাবনা মানসিক হাসপাতাল থেকে দালাল চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরিচালিত অভিযানে রোগী ও স্বজনদের হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগে তাদের আটক করা হয়।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— নায়েব আলী (৪০), মোকাররম হোসেন (৫৪), বিল্লাল হোসেন (৪৩), আব্দুর রহিম মল্লিক (৫৪), মো. হেলাল (৩২), হাবিব মণ্ডল (৬৫), সুজন আলী (৪২), জহুরুল ইসলাম (২৬) এবং রবিউল ইসলাম (৪২)। সবাই সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বাসিন্দা।

জেলা প্রশাসন জানিয়েছে, দীর্ঘদিন ধরে দালালচক্র রোগী ও স্বজনদের বিভিন্নভাবে হয়রানি ও অর্থ আদায় করে আসছিল। এর ফলে প্রকৃত মানসিক রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছিল। হাসপাতালগুলোকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

এনএসআই কর্মকর্তা এবিএম লুৎফুল কবির জানান, আমরা নিয়মিত গোয়েন্দা তৎপরতা চালিয়ে সঠিক তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করি। একবার গ্রেপ্তার হলেই যে আমরা এদিকে নজর রাখি না, এটা ভাবা বোকামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১১

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৩

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৪

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৫

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৭

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৮

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৯

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

২০
X