শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় শতাধিক হাতবোমা উদ্ধার

ককটেল উদ্ধার। ছবি : সংগৃহীত
ককটেল উদ্ধার। ছবি : সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারীকান্দি এলাকা থেকে মোট ৯৫টি ককটেল উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে আটকরা হলেন মেহেদী হাসান (২৫), বাচ্চু পেদা (৬০) ও রনি পেদা (১৮)।

নড়িয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। অভিযানে পেদা মসজিদের বারান্দা ঘরসহ ওই গ্রামের খলিল পেদা, জিলু মাদবর ও বাচ্চু পেদার বসতঘর তল্লাশি করা হয়। উদ্ধার হওয়া ককটেলের সঙ্গে টেঁটা, রামদা ও অন্যান্য ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এর আগেও নড়িয়ায় একাধিকবার ককটেল উদ্ধার হয়েছে। গত বছরের আগস্টে ৬০টি ককটেল উদ্ধার করা হয়েছিল। এছাড়া এ বছর ৮ জানুয়ারি একই এলাকার মুলাই ব্যাপারীকান্দিতে ককটেল বিস্ফোরণে তিনজনের মৃত্যু ঘটে।

নড়িয়া থানার ওসি বাহার মিয়া জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার ককটেলগুলো নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও যৌথবাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X