সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিক অফিস ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ

শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি : কালবেলা
শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি : কালবেলা

সিরাজগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে আড়াই ঘণ্টা পর এ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিউ ঢাকা রোডের সব ব্যারিকেড তুলে নেন শ্রমিকরা। এর আগে সকাল ১০টায় শহরের চামড়া পট্টি থেকে রেলগেট পর্যন্ত নিউ ঢাকা রোডে ব্যারিকেড দিয়ে অবরোধ করেন শ্রমিকরা। এতে পুরো শহরজুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট।

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, গত ৩০ নভেম্বর বিকেলে ২০/৩০টি মোটরসাইকেলযোগে এসে অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় অফিসের স্টাফদেরও মারধর করা হয়েছে। দুদিন গেলেও ওই ঘটনার কোনো বিচার হয়নি। এ কারণেই সড়ক অবরোধ করা হয়েছে।

জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল ওয়াহাব বলেন, গত ২৯ নভেম্বর কাজিপুরে মোড়ে পাম্পে তেল তোলাকে কেন্দ্র করে শ্রমিকের দ্বন্দ্ব হয়। ওই ঘটনার জের ধরে গত ৩০ নভেম্বর ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে হামলা ও ভাঙচুর এবং স্টাফদের মারধর করা হয়। বিষয়টি মীমাংসা হতে দেরি হওয়ায় সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করে। আমরা বিষয়টি জানতে পেরে নেতাদের সঙ্গে আলোচনা করে বিচারের আশ্বাস দিয়েছি। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে।

সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর মো. মোফাখখারুল ইসলাম জানান, সকালে সড়ক অবরোধ করেছিল শ্রমিকরা। দুপুর সাড়ে ১২টার পর তারা ব্যারিকেড তুলে নিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১২

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৩

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৪

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৫

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৬

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৭

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৮

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৯

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

২০
X