সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

গৃহবধূ লাবনী হত্যার রহস্য উন্মোচন

গ্রেপ্তার মিলন হোসেন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মিলন হোসেন। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন কাটার মহল গ্রামের চাঞ্চল্যকর লাবনী হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত প্রেমিক মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সলঙ্গা থানার ওসি হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৩০ ডিসেম্বর) সলঙ্গা থানা আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন আসামি মিলন। গ্রেপ্তার মিলন হোসেন বড় গোজা গ্রামের বাসিন্দা। নিহত লাবনী ধুবিল কাটার মহলের আব্দুল কাইয়ুম রিগ্যানের স্ত্রী।

আসামির জবানবন্দি, পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, লাবনীর সঙ্গে মিলনের অনেক আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। তবে ৮ বছর আগে লাবনীর বিয়ে হয়। কিন্তু বিয়ের পরও মিলনের সঙ্গে গোপনে প্রেমের সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লাবনী।

গত ২৯ নভেম্বর বিকেলে স্বামী বাড়িতে না থাকার সুযোগে মিলনকে ফোন করে ডেকে আনে লাবনী। পরে সেখান থেকে মিলন বাড়ি ফিরতে চাইলে লাবনী বাধা দেয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা ঝগড়ার এক পর্যায়ে মিলন লাবনীর গলা চেপে ধরলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। এরপর মিলন চলে যান। খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় লাবনীর বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে হত্যা মামলা করেন।

ওসি হুমায়ূন কবির বলেন, শনিবার (২৯ নভেম্বর) ভোররাতে নিজ বাড়ি থেকে লাবনীর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে এ ঘটনায় অপমৃত্যুর মামলা করে তদন্ত শুরু করা হয়। তদন্তের পর ওইদিনই ঘটনার সঙ্গে জড়িত মিলন হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার আদালতে দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার দায় স্বীকার করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১০

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১১

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১২

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৩

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৫

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৬

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X