ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ সাবার মরদেহ মিলল প্রতিবেশীর খাটের নিচে

নিহত সাইমা আক্তার সাবা। ছবি : সংগৃহীত
নিহত সাইমা আক্তার সাবা। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের সদরে সাইমা আক্তার সাবা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শান্তনা খাতুন নামের এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পবহাটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাবা (৩) একই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। আটক শান্তনা নিহত শিশুর প্রতিবেশী।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) মনোজ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল ৮টার দিকে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাবা। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা সাইদুল।

তিনি আরও বলেন, জিডির পর আশপাশের পুকুরসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে শিশুটির খোঁজ করা হলেও সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি। বুধবার রাত ১০টার দিকে পবহাটি গ্রামের প্রতিবেশী মাসুদের খাটের নিচ থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। এ ঘটনায় মাসুদের স্ত্রী শান্তনা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X