যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল ২ কোটি টাকার স্বর্ণ

যশোরের কোতোয়ালিতে ১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
যশোরের কোতোয়ালিতে ১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

যশোরের কোতোয়ালিতে ১০ পিস স্বর্ণের বার ও মোবাইলসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ভোরে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকা থেকে আটকের পর স্বর্ণগুলো উদ্ধার করা হয়। বারগুলোর মূল্য দুই কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা বলে জানিয়েছে বিজিবি।

গ্রেপ্তারকৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহ জেলার পান্তাপাড়া উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।

গ্রেপ্তার ব্যক্তিদের প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় এ স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আসামিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরও জানায়, ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে চৌগাছায় যাচ্ছিলেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, কিছু দিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণসহ পাচারকারী গ্রেপ্তার করা হয়।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X