কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাক্টর উল্টে একই পরিবারের ৩ নারী নিহত

ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তিন নারী নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তিন নারী নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

কুমিল্লার তিতাসে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছে এক শিশু। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের তিতাস নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। এদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগনের স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহত তিন নারী তিতাস নদীতে গোসল করছিলেন। এ সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি ট্রাক্টর ইমন মিয়ার বাড়ির সামনে এসে উল্টে তিতাস নদীতে নারীদের ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই রিনা ও রুজিনা মারা যান এবং সামছুন নাহারকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে কড়িকান্দি গ্রামের এক শিশুসহ ৩ নারী গোসল করতে যান। রাজাপুর থেকে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে চাপা পড়ে তিন নারী নিহত হয়েছেন। আহত শিশুকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X