জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

জামালপুরের বকশীগঞ্জ হানাদারমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি : কালবেলা
জামালপুরের বকশীগঞ্জ হানাদারমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনে দলের মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের সঙ্গে আপস করেননি, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সঙ্গেও আপস করেনি। গণতন্ত্র রক্ষায় আপসহীন এ নেত্রী আজ মৃত্যুশয্যায়, আপনারা তার জন্য দোয়া করবেন। আমি আজ দোয়া চাইতে এসেছি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জামালপুরের বকশীগঞ্জ হানাদারমুক্ত দিবস উপলক্ষে ধানুয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে উপস্থিত দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে এ আবেদন করেন তিনি।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, আজ কোনো রাজনৈতিক বক্তব্য দেব না, আজ কোনো নির্বাচনী বক্তব্য দেব না। গণতন্ত্রের জননী, আমাদের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রার্থী হয়েছেন। আপনাদের কাছে দোয়া চাই, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারেন।

ধনুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কৃষিবিদ অধ্যাপক আব্দুল্লাহ আল মোকাদ্দেছ রিপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (অব.) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বাবু শ্যামল চন্দ্র, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম প্রিন্সসহ দলীয় নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X