কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

কক্সবাজারে মতবিনিময় সভায় বক্তব্য দেন ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : কালবেলা
কক্সবাজারে মতবিনিময় সভায় বক্তব্য দেন ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : কালবেলা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে। তবে এ নিয়ে কোনো উৎসব করা হবে না।

শনিবার (৬ ডিসেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষাসংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. বিধান রঞ্জন রায় বলেন, শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে আগে মাতৃভাষার ওপর জোর দিতে হবে। এরপর গণিত, ইংরেজিসহ অন্যান্য শিক্ষা। এ ছাড়া ধর্মীয় শিক্ষা প্রাথমিক থেকেই শুরু করা হবে।

জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

সভায় জেলার সব উপজেলার শিক্ষা কর্মকর্তা, রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর, বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১০

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১১

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১২

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৩

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৪

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৫

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৬

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৭

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৮

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৯

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

২০
X