বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিজ উদ্বোধনের আগেই প্যান্ডেল ভাঙচুর

অনুষ্ঠান স্থলে হামলা-ভাঙচুর করা হয়। ছবি : কালবেলা
অনুষ্ঠান স্থলে হামলা-ভাঙচুর করা হয়। ছবি : কালবেলা

বরিশালের গৌরনদী-মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতুর নাম নির্ধারণ নিয়ে জটিলতায় উদ্বোধন অনুষ্ঠানে হামলা-ভাঙচুর চালিয়ে তা পণ্ড করে দিয়েছে উত্তেজিত জনতা।

শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাজিরচরে উদ্বোধন অনুষ্ঠানের প্যান্ডেলে এ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ব্রিজটি উদ্বোধনের কথা ছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনলাইনে যুক্ত হয়ে ব্রিজটি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উদ্বোধন করার কথা ছিল। তবে তিনি অনলাইনে যুক্ত হওয়ার আগেই প্রশাসনের সামনে উত্তেজিত জনতা হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাহেবের চর ও মুলাদী উপজেলার নাজিরপুরের মধ্যবর্তী আড়িয়াল খাঁ নদের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৬১৯ মিটার দীর্ঘ ‘সৌহার্দ্য সেতু’ নির্মাণকাজ চলমান রয়েছে। ব্রিজের নির্মাণকাজ শেষ না হওয়ার পরও স্থানীয়দের অন্ধকারে রেখে ‘সৌহার্দ্য সেতু’র নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ নামকরণ করে শনিবার সেতু উদ্বোধনের অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় উত্তেজিত জনতা অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে প্যান্ডেল ভাঙচুর করে।

স্থানীয়রা আরও জানিয়েছেন, ব্রিজটি নির্মাণে সবচেয়ে বেশি অবদান রেখেছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনু। উদ্বোধন অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া হয়নি। যে কারণে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়।

মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, হামলার কারণে অনুষ্ঠান করতে পারেনি আয়োজকরা। বর্তমানে ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X