দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই নারী। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় দিনাজপুর সদর উপজেলার ঢাকা-দিনাজপুর মহাসড়কের চুনিয়াপাড়া এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে প্রাণ হারান তারা। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫জন।

নিহতরা হলেন, সদর উপজেলার ইথরাইল ইউনিয়নের নুনাইজ গ্রামের আজিজুর রহমানের স্ত্রী খাদিজা বেগম ও রফিকুল ইসলামের স্ত্রী শেফালী (৩৮)। তারা সম্পর্কে শাশুড়ি ও পুত্রবধূ।

আহতরা হলেন, শরিফা (৪৫),রওশনারা (৪০),আমেনা (৩৮), রাহেনা (৪৫) ও ইজিবাইকের চালক খলিলুর রহমান (৩৫) । তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন।

হতাহত পরিবারের স্বজন বাবুল হোসেন জানিয়েছেন, শশরা ইউনিয়নের সাহেবগঞ্জ হাটে শনিবার সকাল ১০টার দিকে তার মা মাজেদা বেগম মারা যান। খবর পেয়ে খাদিজা বেগম ও শেফালীসহ ওই পরিবারের অন্য সদস্যরা মিলে দেখতে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চুনিয়াপাড়ায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজিবাইকের চালক খলিলুর রহমানের মা খাদিজা বেগম মারা যান।

পরে আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে শেফালী মারা যান। আহত খলিলুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মনিরুজ্জামান জানান, ট্রাক ও ইজিবাইক দুর্ঘটনায় দুই নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহগুলো হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X