মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আড়াই মাস পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

কবর থেকে বৃদ্ধের মরদেহ তোলা হয়। ছবি : কালবেলা
কবর থেকে বৃদ্ধের মরদেহ তোলা হয়। ছবি : কালবেলা

যশোরের মনিরামপুরের নেহালপুর গ্রামের মজিদ দফাদার (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। মজিদ দফাদার নেহালপুর গ্রামের মৃত মোল্যা দফাদারের ছেলে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।

জানা যায়, জমি নিয়ে মজিদ দফাদারের সঙ্গে ছেলে সোহরাব দফাদারের বিরোধ চলে আসছিল বলে অভিযোগ ওঠে। জমির শরিকদের ফাঁকি দিয়ে নিজের নামে জমি লিখে নিতে মজিদ দফাদারকে চাপ প্রয়োগ করেন সোহরাব। এতে রাজি না হওয়ায় ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজ বাবাকে মারধর করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ ওঠে ছেলে সোহরাব দফাদারের বিরুদ্ধে। একপর্যায় বাবার মৃত্যু হলে তড়িঘড়ি করে পরদিন ভোরে দাফন করা হয়।

এতে স্বজন ও স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। পরে সোহরাবের আপন ভগ্নিপতি পার্শ্ববর্তী খাকুন্দি গ্রামের সাত্তার মোল্যা ২৯ সেপ্টেম্বর হত্যার অভিযোগে সোহরাবের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। গত ১১ নভেম্বর মনিরামপুর থানায় মামলাটি রেকর্ড হয়। মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

লাশ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও উপস্থিত ছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা নেহালপুর ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম।

মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান কালবেলাকে বলেন, লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউল করিম কালবেলাকে জানান, গত ৫ নভেম্বর সোহরাবকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X