যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে মাঠ ছাড়লেন আরেক নেতা

যশোর-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী। ছবি : কালবেলা
যশোর-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী। ছবি : কালবেলা

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী। জামায়াতের প্রার্থী গোলাম রসুলকে সমর্থন দিয়ে কর্মী সমর্থকদের তার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

যশোর-৪ আসনে জামায়াতের প্রার্থী গোলাম রসুলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর যশোর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মাওলানা আশেক এলাহী জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে খেলাফত মজলিসের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন। তিনি দলীয় প্রতীক দেয়াল ঘড়ির প্রচারণা শুরু করেন। কিন্তু খেলাফত মজলিস আগামী নির্বাচনে ১০ দলীয় নির্বচনী জোটের সদস্য হওয়ায় জোটের কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত মোতাবেক এ আসন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ থেকে তার ও দলীয় কর্মী সমর্থকদের যাবতীয় তৎপরতা জোটের প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের পক্ষে থাকবে।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের প্রার্থী গোলাম রসুলসহ জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X