মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা (চৌদ্দগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় স্লিপার বাস, নিহত ১

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী স্লিপার বাস। ছবি : কালবেলা
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী স্লিপার বাস। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা যাত্রীবাহী স্লিপার বাস ও মিনি পিকআপের সংঘর্ষে আব্দুল জব্বার (১৮) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। নিহত আব্দুল জব্বার লালমনিরহাট জেলার সদর থানার মরণখা গ্রামের ফজলে হকের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায়। মিয়াবাজার হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা চিওড়া রাস্তা মাথায় পুরাতন চট্টগ্রামগামী মহাসড়ক থেকে টাইলস বোঝাই পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৩-৪১৪৭) পশ্চিম দিকে ধোরকরা যাওয়ার উদ্দেশে ঢাকাগামী মহাসড়ক ক্রস করার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস স্লিপার বাসটি (ঢাকা মেট্রো-ব -১৪-৬৭৬৮) দ্রুত গতিতে এসে ধাক্কা দিলে স্লিপার বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে পিকআপের ওপরে বসে থাকা একজন নিহত হয় এবং স্লিপার বাসের ১৪ যাত্রী আহত হয়।

আহতরা হলেন শরীফ (২৮), ইমরান হোসেন ( ৩৬), শান্তা ইসলাম (২৯), ফাহিম (২৬), মাজহারুল হক (২৫), রিয়াজ হোসেন (২৬), আশরাফুল ইসলাম (২৮), শায়েস্তাবিন হায়দার (২৯), সাইমা তাবাসসুম (২৫), ইতি আক্তার (২৩), রিপন (২৮), মিলন (২৬), শহিদুল ইসলাম (৩৬) ও সুমাইয়া আক্তার (২৬)।

আহত স্লিপার বাসের যাত্রী ঢাকা যাত্রাবাড়ীর বাবু জানান, তারা আট বন্ধু কক্সবাজার কলাতলী থেকে সোমবার সকাল ১১টায় একে ট্রাভেলস স্লিপার বাসে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে সড়ক দুর্ঘটনায় আমাদের তিন বন্ধু গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। মহাসড়ক স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X