নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ এএম
অনলাইন সংস্করণ

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মারা গেছেন

মশিউর রহমান সেলিম। ছবি : সংগৃহীত
মশিউর রহমান সেলিম। ছবি : সংগৃহীত

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক নিউজ টুডে’র জেলা প্রতিনিধি মশিউর রহমান সেলিম (৭০) সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার ধানমন্ডি ক্লিনিকে বিকাল ৪টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

নরসিংদী শহরের উত্তর সাটিরপাড়া মহল্লার মরহুম ক্যাপ্টেন সাইদুর রহমানের প্রথম ছেলে মশিউর রহমান সেলিম দীর্ঘদিন যাবৎ কিডনীসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান।

সদালাপি মিষ্টভাষী সেলিম দীর্ঘদিন যাবৎ নরসিংদীতে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে নরসিংদী প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন ও নব-নির্বাচিত সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়সহ সকল সাংবাদিকগণ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের রাঙ্গামাটি ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ: টিকে থাকাই কি ইরানের বিজয়?

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১০

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১১

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

১২

কমলো জেট ফুয়েলের দাম

১৩

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

১৪

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

১৫

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১৬

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১৭

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১৮

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৯

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

২০
X