নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ আগুনে পুড়ল ১০ দোকান

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একটি দোকান। ছবি : কালবেলা
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একটি দোকান। ছবি : কালবেলা

নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ আগুনে ১০টি দোকান আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৭ নম্বর একলাশপুর ইউনিয়নে টেলিভিশন সেন্টার সংলগ্ন অনন্তপুর এলাকার জামাল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী ওহাব স্টোরের মালিক মো. জামাল হোসেন বলেন, রাত সাড়ে ১২টার দিকে জামাল মার্কেটের নিউ সুমন ম্যাট্রেস (লেপ-তোষকের) কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় কারখানায় থাকা তিন শ্রমিক দ্রুত বের হয়ে যায়। আগুনে হোটেল, মুদি, ইলেকট্রিক, ফার্মেসি, স্টেশনারি, মোবাইল সার্ভিসিং, কম্পিউটার সেন্টারসহ ১০ দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সুধারাম মডেল থানার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, প্রায় কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এ মুহূর্তে সরকারের সহযোগিতা দরকার।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ বলেন, সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X