বগুড়া ব্যুরো ও শাজাহানপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

আটক ফেরদৌস কবির সনি। ছবি : কালবেলা
আটক ফেরদৌস কবির সনি। ছবি : কালবেলা

বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় খেলনা পিস্তল দেখিয়ে হুমকি প্রদানের অভিযোগে ফেরদৌস কবির সনি (২৬) নামের এক যুবককে আটক করেছেন স্থানীয়রা।

সোমবার (০৮ ডিসেম্বর) রাতে উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ফেরদৌস করিম সনি বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা।

জানা গেছে, ‘বেজোড়া যুব সংঘ’ নামের একটি সামাজিক সংগঠন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। সেখানে আমন্ত্রণ না পাওয়ার জেরে ওই যুবক খেলনা পিস্তল বের করেন। এ সময় এলাকাবাসী তাকে আটক করে।

যুব সংঘের রুবেল হোসেন জানান, আমন্ত্রণ না পাওয়ায় ফেরদৌস কবির সনি ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানের সাউন্ড বক্স ভাঙচুর শুরু করেন। উপস্থিত লোকজন বাধা দিলে একপর্যায়ে তিনি নিজের বাড়িতে গিয়ে পিস্তল হাতে ফিরে এসে গুলি করার ভঙ্গি করেন। সে সময় স্থানীয়রা তাকে পিস্তলসহ আটক করে মারধর করেন।

পরে খবর পেয়ে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ১২টার দিকে পিস্তলসহ তাকে আটক করে থানায় নিয়ে যান। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে থানায় মামলা করতে গেলে ওসি বলেন, মামলা নেওয়া যাবে না। কারণ হিসেবে বলেছেন পিস্তলটি খেলনা।

কৈগাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু সুফিয়ান জানান, সনি নামের এক যুবককে পিস্তলসহ আটক করা হয়েছে। জব্দ পিস্তলটি একটি খেলনা পিস্তল ছিল।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা হোসেন আলী বলেন, ‘যেহেতু আমার দলের সাবেক নেতা তাই তার খবর নিতে থানায় এসেছি।’

শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলামকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে থানার ডিউটি অফিসার এসআই রোজিনা বলেন, ‘ওসি জিডি করতে বলেছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১০

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১১

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১২

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৫

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৭

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৮

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৯

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

২০
X