সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে ন্যূনতম সংশয় সৃষ্টির কোনো অবকাশ নেই : উপদেষ্টা সাখাওয়াত

নারায়ণগঞ্জ বন্দরে জাহাজ পরিদর্শন করেন এম সাখাওয়াত হোসেন। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জ বন্দরে জাহাজ পরিদর্শন করেন এম সাখাওয়াত হোসেন। ছবি : কালবেলা

নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ন্যূনতম সংশয় সৃষ্টি হওয়ার কোনো অবকাশ নেই। সব প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্সে নির্মাণাধীন জাহাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

উপদেষ্টা সাখাওয়াত বলেন, পতিত স্বৈরশাসক প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছিল। ছাত্র-জনতার বীরত্বপূর্ণ অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে। পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিটি সেক্টরে রিফর্ম করার পাশাপাশি জনমনে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার। বিশেষ করে নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের ভঙ্গুর অবস্থা থেকে অনেকাংশেই উত্তরণ ঘটানো সম্ভব হয়েছে।

শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সৃষ্ট অসন্তোষ নিরসন এবং নদীগুলো দখলমুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবীর, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১০

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১১

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১২

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৩

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৫

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৬

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১৮

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১৯

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

২০
X