মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা

নিহত মো. শান্ত। ছবি : সংগৃহীত
নিহত মো. শান্ত। ছবি : সংগৃহীত

রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার আলিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জামায়াত কর্মীর নাম মো. শান্ত। তিনি নগরীর রাজপাড়া থানার আলিগঞ্জ এলাকার সাত্তার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে বুধবার সন্ধ্যায় নিহত শান্তের সঙ্গে ওই এলাকার কয়েকজনের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা শান্তকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক কালবেলাকে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় একদল লোক শান্তকে ছুরিকাঘাতে হত্যা করেছে। শান্তর মামা ডালিমের সঙ্গে দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন প্রতিবেশী রিপন, নয়ন, রুবেল এবং মঞ্জুর জমি নিয়ে বিরোধ চলছিল। মূলত এ বিরোধের জেরেই তিনি খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আমরা বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করছি। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

জামায়াতের রাজপাড়া থানার সেক্রেটারি মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, সুদের টাকার প্রতিবাদ করায় তাকে খুন করা হয়েছে বলে শুনেছি। ঘটনাটি ন্যক্কারজনক। খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এদিকে রাজশাহী নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার বুধবার রাতে একটি ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন, ঋণের সুদ আদায়ের প্রতিবাদ করায় বসুয়া গ্রামের নয়ন এবং তার সহযোগীরা শান্তকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X