গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মার ১৫ কেজির কাতল ২৬ হাজার টাকায় বিক্রি

পদ্মার ১৫ কেজির কাতল ২৬ হাজার টাকায় বিক্রি। ছবি : কালবেলা
পদ্মার ১৫ কেজির কাতল ২৬ হাজার টাকায় বিক্রি। ছবি : কালবেলা

রাজবাড়ী জেলার দৌলতদিয়া মৎস্য আড়তে উঠেছে সাড়ে ১৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে মানিকগঞ্জ জেলার অধীনে পদ্মা নদী থেকে মন্টু হালদারের জালে কাতল মাছটি ধরা পড়ে।

সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ঘাটে রেজাউল মণ্ডলের আড়তে প্রকাশ্য নিলামে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৩৫০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া বলেন, সাড়ে ১৫ কেজি ওজনের কাতল মাছটি পদ্মা নদীতে দড়ি দিয়ে পানিতে বেঁধে রেখেছি। বিভিন্ন ক্রেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। সামান্য লাভে মাছটি বিক্রয় করব।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, কাতল, রুই, পাঙাশ, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে লাভবান হচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১০

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১১

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১২

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৩

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৪

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৫

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৭

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৮

বাস খাদে পড়ে নিহত ৪

১৯

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

২০
X