চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ট্রাক্টর, চালকের মৃত্যু

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে মো. জয় বিশ্বাস (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যাণপুরের বালুরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয় ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে। তিনি ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদের কাজ করতেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে জমি চাষের কাজ করার সময় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে ট্রাক্টরচালক মো. জয় বিশ্বাস নদীতে নিখোঁজ হন। দুর্ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ও চরভদ্রাসন উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেন। উদ্ধারকারীরা ট্রাক্টর সরিয়ে পদ্মা নদী থেকে চালক জয়ের মরদেহ উদ্ধার করেন।

চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান (বদু) মৃধা কালবেলাকে জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে রওনা হন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ছেলেটি আমাদের এলাকায় প্রায় তিন মাস ধরে চাষাবাদের কাজ করছিল।

চরভদ্রাসন থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, চরকল্যাণপুর গ্রামে একটি ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X