গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেপ্তার। ছবি : কালবেলা
পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেপ্তার। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) মধ্যরাত থেকে পরিচালিত এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোলায়মান ঢালী (৪৬)। তিনি মৃত আমজাদ ঢালীর ছেলে এবং বড় রায়পাড়া গ্রামের বাসিন্দা।

এ ছাড়া জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন (৪০), পিতা মৃত আব্দুল মালেক প্রধান, গ্রামের নাম গোসাইচর। অন্যজন উপজেলা শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু কালাম হোসেন (৪৮), পিতা আব্দুল বাতেন, গ্রামের নাম মনাইরকান্দী। সবাই গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা সংক্রান্ত মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১১

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১২

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৩

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৪

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৫

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৬

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৭

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৮

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৯

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

২০
X