রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের বিশেষ অভিযানে আ.লীগ নেতা ও সাবেক মেয়র গ্রেপ্তার

গ্রেপ্তার আলমগীর সরকার। ছবি : কালবেলা
গ্রেপ্তার আলমগীর সরকার। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশব্যাপী ‘ডেভিল হান্ট-২’ অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিশেষ অভিযান চালিয়ে আ.লীগ নেতা ও সাবেক মেয়র আলমগীর সরকারকে (৫০) গ্রেপ্তার করে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রানীশংকৈল থানা পুলিশের একটি চৌকস দল পৌর শহরের ভান্ডারা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে বিস্ফোরক আইনে দায়ের করা মামলার পরোয়ানাভুক্ত আসামি, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা আলমগীর সরকারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর সরকার রানীশংকৈল পৌরসভার ভান্ডারা এলাকার মৃত আমানুল্লাহ মাস্টারের ছেলে ও সাবেক পৌর মেয়র। তিনি দীর্ঘদিন ছাত্রলীগ, যুবলীগ এবং সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আলমগীর সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রাতেই তাকে ঠাকুরগাঁও জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১০

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১১

এনসিপির ফল উৎসবে হামলা

১২

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৩

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৪

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৫

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৭

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৮

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৯

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

২০
X