পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আলোচিত মদ ব্যবসায়ী আ.লীগ নেতা প্রলয় চাকী আটক

আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী। ছবি : সংগৃহীত

পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও আলোচিত মদ ব্যবসায়ী প্রলয় চাকীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পাবনা ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রলয় চাকী রাজনীতির‌ পাশাপাশি একজন মদ ব্যবসায়ী হিসেবে বেশি পরিচিত। পাবনা শহরের একমাত্র আলোচিত মদের বার ‘চাকী বাড়ি’র মালিক তিনি। ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলায় সরাসরি অংশ নিয়েও আসামি হননি। ৫ আগস্ট পরবর্তীতে ‘চাকী বাড়ি’র নানা ঘটনা নিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নেমেছিল ছাত্র-জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, ৪ আগস্ট হামলায় ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু ৫ আগস্টের পরও তার মাদক ব্যবসা ও রাজত্ব অব্যাহত ছিল। সে মূলত পাবনার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সবচেয়ে বড় গং নিয়ন্ত্রণ করে। তার সঙ্গে তার সন্ত্রাসী গং সদস্যদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে।

ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X