দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

রাতে পাচারের সময় সারভর্তি গাড়ি জব্দ করলেন কৃষকরা

পাচারকালে গাড়িসহ জব্দ ৪০ বস্তা সার। ছবি : কালবেলা
পাচারকালে গাড়িসহ জব্দ ৪০ বস্তা সার। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সরকারি বিএডিসি ডিলারের অবৈধভাবে রাতের আঁধারে সার পাচারের ঘটনা ধরা পড়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে স্থানীয় কৃষকরা ৪০ বস্তা ইউরিয়া সারসহ একটি নছিমন গাড়ি আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদাবাড়িয়া ইউনিয়নের সরকারি বিএডিসি সার ডিলার মেসার্স মামুন ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন নিজ গোডাউন থেকে ৪০ বস্তা ইউরিয়া সার নছিমন গাড়িতে করে পার্শ্ববর্তী মেহেরপুর জেলার সাহেবনগরের এক ব্যবসায়ীর কাছে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিলেন। এ সময় ধর্মদহ গ্রামের কাজিপুর ব্রিজের ওপর কৃষকরা গাড়িটি আটক করেন।

কৃষকরা গাড়ির চালকের কাছে সারের বৈধ রসিদ চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাকে জানানো হলে তিনি সারসহ গাড়িটি জব্দ করেন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলার মামুন দীর্ঘদিন ধরে কৃষকদের পর্যাপ্ত সার না দিয়ে বাইরে অতিরিক্ত দামে বিক্রি করে আসছেন। এর ফলে কৃষকরা ন্যায্যমূল্যে সার পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। এমন অভিযোগের ভিত্তিতেই কৃষকরা তাকে হাতেনাতে আটক করেন।

রাতের আঁধারে সার পাচারের বিষয়ে মেসার্স মামুন ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে জানান, তিনি সার পাচারের সঙ্গে জড়িত নন। তবে তিনি মাঝে মধ্যে বাইরে থেকে ইউরিয়া সার কিনে বাইরে বিক্রি করে থাকেন বলে জানান। পরে তিনি তার সহোদর ভাইকে ফোনটি ধরিয়ে দেন। এ সময় তার ভাই সরাসরি সাক্ষাৎ করার অনুরোধ জানান।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন কালবেলাকে বলেন, ‘সরকারি অনুমোদিত বিএডিসি ডিলার সার পাচার করছিল এমন অভিযোগ পেয়ে সার ও গাড়ি জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X